খবর লাইভ : গভীর রাতে বিজেপি নেতার বাইক আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘিরে উত্তেজনা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাশীপুর-বেলগাছিয়ায়। টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট তথা স্থানীয় বিজেপি নেতা তারক দাসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর বাইক পুড়িয়ে দিয়েছে। পুড়ে গিয়েছে পাশে রাখা তারকের ভাইয়ের বাইকটিও।
তার উত্তাপ টের পাওয়া গেল বেলগাছিয়ায়। ঘটনাস্থল টালা থানা এলাকার জেকে মিত্র রোড। প্রতি রাতেই এই রাস্তায় পার্ক করা থাকে একাধিক বাইক। বুধবার রাতে সেখানেই পার্ক করা ছিল তারকের বাইকটিও। পাশে ছিল ভাইয়ের বাইকটি। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ আগুন ধরে যায় তারক এবং তাঁর ভাইয়ের বাইকে।
আরও পড়ুনঃ ভোট মিটলেও রাজ্যে থাকবে ৩২০ কোম্পানি বাহিনী
টালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারক। তাঁর অভিযোগ, ২০২১ সালেও তৃণমূলের ভয়ে মাস তিনেক তাঁকে ঘরছাড়া থাকতে হয়েছিল। লোকসভা ভোটের মুখে আবার অত্যাচার শুরু হয়েছে। একটি দোকানও রয়েছে তাঁর। তারকের আশঙ্কা, সেই দোকানটিও পুড়িয়ে দেওয়া হতে পারে। তারকের অভিযোগের তির স্থানীয় তৃণমূল কর্মীদের দিকেই।
সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকাটি কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে অধীন। সেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর দাবি, বাইক রাখা নিয়ে আগেও ওখানে গোলমাল হয়েছিল। বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনাকেও দেবিকা সেই গোলমালের সঙ্গে যুক্ত করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…