খবর লাইভ : পূর্বাভাস ছিলই। আলিপুর আবহাওয়া দফতর আগেভাগেই জানিয়েছিল সোমবার দুপুরের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় অন্ধকার করে মেঘ জমতে শুরু করেছে। মধ্য কলকাতা-সহ শহরের বিভিন্ন অংশে ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে। তবে হাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সোমবার সকালে জারি করা পূর্বাভাসে আলিপুর সাফ জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সতর্কতা আগামী দু’তিন ঘণ্টার জন্য জারি করা হয়েছে বলে খবর। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে সেখানে ঝড়ও হতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত। তবে তার পর ফের শুকনো আবহাওয়া ফিরবে দক্ষিণবঙ্গে।
তবে শুধু দক্ষিণ নয় বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…