খবর লাইভ : আজ, সোমবার সকাল থেকেই গোটা দেশের পাশাপাশি রাজ্যের ৭টি আসনে চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রেগুলির মধ্যে অন্যতম নজরকাড়া আসন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। এবার এখানে যুযুধান দুই দল বিজেপি ও তৃণমূলের মধ্যে প্রেস্টিজ ফাইট। বিজেপি প্রার্থী একাধিকবার দলবদলু বাহুবলী অর্জুন সিং, অন্যদিকে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন সকাল সকাল দুই প্রার্থী মন্দিরে পুজো দিয়ে নিজেদের ভোট দেন। এরপর এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন।
ভোটের দিন সকালে নৈহাটি বড় মা কালী মন্দিরে পুজো দিতে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সকাল থেকে হালকা মেজাজেই রয়েছেন তিনি। সকাল থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে বলে জানান তিনি। অন্যদিকে, বিভিন্ন জায়গায় গিয়ে মেজাজ হারান অর্জুন। তাঁকে ঘিরে “গো ব্যাক” স্লোগান দেন অনেকে।
অর্জুনের অভিযোগ, আমডাঙার বেশ কয়েকটি বুথে তৃণমূল বিজেপির এজেন্টদের বসতে দেয়নি। অর্জুনের এমন অভিযোগ শুনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বলেন, “অর্জুনের সঙ্গে লোক নেই। তৃণমূল কোথাও কাউকে বাধা দিচ্ছে না। আসলে বিজেপি এজেন্ট খুঁজে পাচ্ছে না। আমার কাছে কাল রাতেও ফোন এসেছিল। শুনেছি, অনেককে টাকা অফার করছে এজেন্ট হওয়ার জন্য। তাতেও রাজি হচ্ছে না। আমি কি করবো?’ পার্থ জানান, ব্যারাকপুরের মানুষ আর ‘গুন্ডারাজ’ চাইছেন না, তাঁরা শান্তির পক্ষে রয়েছেন, সেই মতোই এবার নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।
অন্যদিকে, বীজপুরে অর্জুন সিংকে দেখে ‘গো ব্যাক’ স্লোগান দেন একদল যুবক। বিজেপি প্রার্থী গাড়ি থেকে নেমে তাঁদের দিকে তেড়ে যান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনওক্রমে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলা দিয়ে ঘটনাস্থল থেকে অর্জুনকে নিয়ে চলে যান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…