খবর লাইভ : ভোটের আগে ফের কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। নাকা চেকিংয়ে নেমে শুক্রবার রাতে কলকাতার এপিসি রোড থেকে একটি ব্যাগ-সহ সন্দেহভাজন দু’জনকে আটক করল নির্বাচন কমিশনের ক্রাইম ব্রাঞ্চ। কমিশন সূত্রে খবর, ব্যাগের চেন টানতেই দেখা যায় ভেতরে থরে থরে পাঁচশো টাকার নোট। এরপরই দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
কমিশন সূত্রে খবর, বাজেয়াপ্ত অর্থের পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা। এদিকে ধৃতদের জেরা করে জানা গিয়েছে, তাদের একজনের বাড়ি পোস্তা থানা এলাকায়। অপর জনের বাড়ি হুগলিতে। তবে কোথা থেকে ওই টাকা আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, টাকার উৎস কী সব জানতে ধৃতদের দফায় দফায় জেরা শুরু করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুনঃ হামাসের হাতে পণবন্দি তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করল ইজরায়েলি বাহিনী
শনিবার অভিযুক্তদের আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কমিশনের ক্রাইম ব্রাঞ্চ। আগামী ১ জুন শেষ দফায় ভোট রয়েছে কলকাতায়। আর সেকারণেই গত কয়েকদিন ধরে এলাকায় এলাকায় নাকা তল্লাশি শুরু করেছে কমিশন। শুক্রবার গভীর রাতে তল্লাশি অভিযানের সময় একটি ব্যাগ-সহ সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…