খবর লাইভ : লোকসভা ভোটের আবহে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন! দুর্ঘটনার জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে আট জনের। সূত্রের খবর, শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। তাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী বলে খবর। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। কিন্তু নুহেরের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আচমকা আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ঝলসে পুড়ে মৃত্যু হয় আট জনের। বিষয়টি নজরে আসতেই স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে।
আরও পড়ুনঃ বেনজির, কেজরিওয়ালের সঙ্গে ইডির চার্জশিটে আপ-ও অভিযুক্ত!
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই বাসটিকে নিয়ে যায় দমকল। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। তবে বাসের এক মহিলা যাত্রীর অভিযোগ, এদিন গাড়িটি বাম্পারে ধাক্কা খাওয়ার কারণে আচমকা আওয়াজ কানে আসে। পরে পোড়া গন্ধ পেয়ে আগুন লাগার ঘটনা নিশ্চিত হয়। এক জন বাইকআরোহী তখন চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…