খবর লাইভ : জামিন পেলেন মাম্পি দাস। রিট কোর্ট বা হাই কোর্টের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ করে তাঁকে জামিন দিল আদালত। আত্মসমর্পণ করতে গিয়ে জেলে যেতে হয়েছিল সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসকে। নিম্ন আদালতের সেই নির্দেশে কার্যত ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। শুক্রবার জামিন সংক্রান্ত মামলায় শুনানির শুরুতেই মাম্পিকে জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এজি-কে ডেকে পাঠান আদালতে। তারপরই রায় ঘোষণা করেন বিচারপতি।
আরও পড়ুনঃ গঙ্গাধরের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না, নির্দেশ হাই কোর্টের
নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেওয়া বা সেটিকে খারিজ করে দেওয়ার বিশেষ ক্ষমতা থাকে হাই কোর্টের হাতে। সেটি প্রয়োগ করেই এদিন জামিন মঞ্জুর করা হয়েছে মাম্পির। অভিযোগ, ওই মামলায় পুলিশ কেস ডায়েরি দেখায়নি। তারপরও কীভাবে গ্রেফতার করা হল? কেন জামিন অযোগ্য ১৯৫এ ধারা যোগ করা হল মাম্পির বিরুদ্ধে? সেই প্রশ্নই তুলেছেন বিচারপতি সেনগুপ্ত। মাম্পির আইনজীবী দাবি করেন, পুলিশ কেস ডায়েরি না দেওয়ায় মাম্পি কী কী অপরাধ করেছে, তাও স্পষ্ট নয়।
এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, আই ও, ওসি, ম্যাজিস্ট্রেট সবাইকে ডাকা হোক। এমনকী নিম্ন আদালতের বিচারকের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, ‘বিচারক কী করছিলেন? পুলিশের কথা না হয় ছেড়েই দিলাম।’ এরপরই এজি কিশোর দত্তকে আদালতে যেতে বলেন বিচারপতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…