নির্ধারিত সময়ের আগেই বর্ষা কেরলে, বাংলায় কবে?

খবর লাইভ  :  হাঁসফাঁস গরম থেকে আপাতত রেহাই। চলতি বছরে বেশ কয়েকদিন আগেই কেরলে বর্ষা পৌঁছতে পারে বলে পূর্বাভাস ভারতীয় মৌসম ভবনের। বুধবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ৩১ মে’র চারদিন আগেও পরে বর্ষা ঢুকে যেতে পারে কেরলে। অর্থাৎ ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করে যাবে বলে অনুমান করছে মৌসম ভবন। তারপরই পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়বে।  গরমের দাবদহ তো চলেছেই। তবে এবার নির্ধারিত সময়ের একদিন আগেই বর্ষা আসছে কেরলে। ৩১ মে কেরলে বর্ষার বৃষ্টি শুরুর পূর্বাভাস হাওয়া অফিসের। সাধারণত ১ জুন দেশের মূল ভূখণ্ডে বর্ষা ঢোকে। এবার একদিন আগেই তা আসছে বলে খবর। যদিও গত বছর কিছুটা দেরিতে এসেছিল বর্ষা। গত বছর ৮ জুন কেরলে বর্ষা ইনিংস শুরু করে। এদিকে কেরলের পাশাপাশি রবিবার থেকেই নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষার যাত্রা শুরুর ইঙ্গিত দিচ্ছে মৌসম ভবন। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে সাধারণত ১০ জুন। জলপাইগুড়িতে ঢোকে সাধারণত ৭ জুন, কলকাতায় ১১ জুনের কাছাকাছি পা রাখে বর্ষা। তবে এবার বাংলায় বাংলায় বর্ষা কবে আসবে তা এখনই বলতে চাইছেন না আবহাওয়াবিদরা। সাধারণত ১ জুন কেরল হয়ে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে থাকে। সাতদিনের মতো হেরফের হলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক ছন্দেই এগোচ্ছে বলে মনে করেন আবহাওয়াবিদরা। এবার অবশ্য সবকিছু ঠিকঠাক থাকলে মে শেষ হওয়ার আগেই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়বে বর্ষা। যা গত বছর কেরলে ঢুকেছিল ৮ জুন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago