লোকসভা ভোটের মাঝেই বাংলা-পাঞ্জাবে ওবিসি কোটা বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় কমিশনের

খবর লাইভ :  লোকসভা ভোটের মাঝেই বাংলা এবং পাঞ্জাব সরকারকে ওবিসি কোটা বাড়াতে বলা হয়েছে। সম্প্রতি জাতীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন জানিয়েছে, বাংলায় এখন তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি মিলিয়ে মোট সংরক্ষণের পরিমাণ ৪৫ শতাংশ। অর্থাৎ সরকারি চাকরি ও শিক্ষায় ৪৫ শতাংশ পদ ওই তিন পিছিয়ে থাকা অংশের জন্য সংরক্ষিত। এই আবহে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়িয়ে মোট সংরক্ষণ ৫০ শতাংশ করার সুপারিশ করল জাতীয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন।  ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান হংসরাজ আহির সংবাদমাধ্যমকে বলেছেন, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব সরকারকেই তারা সুপারিশের কথা সরকারি বৈঠকে জানিয়ে দিয়েছেন। এখন সরকারিভাবে চিঠি পাঠানো হচ্ছে। আহিরের যুক্তি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, ৫০ শতাংশ পর্যন্ত পদ সংরক্ষণ করা যায়। পশ্চিমবঙ্গে ৪৫ শতাংশ পদ সংরক্ষিত রয়েছে অর্থাৎ আরও পাঁচ শতাংশ পদ সংরক্ষণের সুযোগ রয়েছে। রাজ্যের বেশিরভাগ মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত। তাই বাড়তি কোটা ওই সম্প্রদায়ের প্রাপ্য। এদিকে পাঞ্জাবে পিছিয়ে পড়া শ্রেণি, তফশিলি জাতি, তফশিলি উপজাতিদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ৩৭ শতাংশ এবং পড়াশোনার ক্ষেত্রে তা ৩৫ শতাংশ। পাঞ্জাবের ক্ষেত্রে কমিশন সংরক্ষণের কোটা আরও বেশি বৃদ্ধির সুপারিশ করেছে। ওই রাজ্যে ওবিসিদের সরকারি চাকরির ক্ষেত্রে ১৩ শতাংশ এবং পড়াশোনার ক্ষেত্রে ১৫ শতাংশ সংরক্ষিত আসন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে জাতীয় কমিশনের তরফে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago