গাজায় হামলা বন্ধ না করলে ইজরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হবে, সতর্কবার্তা ইইউর

খবর লাইভ : গাজার রাফায় অবিলম্বে হামলা বন্ধে ইজরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের ২৭ দেশের এই জোট ইজরায়েলকে সতর্ক করে বলেছে, রাফায় হামলা বন্ধ না করলে ইইউর সঙ্গে ইজরায়েলের সম্পর্কের অবনতি ঘটবে।

আজ বুধবার ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের দেওয়া এক বিবৃতিতে ইজরায়েলকে এভাবে হুমকি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘ইজরায়েল যদি রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে অনিবার্যভাবে ইজরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়বে।’

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ইইউ বলেছে, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইজরায়েলকে আহ্বান জানাচ্ছে ইইউ। এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণসহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে। এতে নতুন করে বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তু হবে, দেখা দেবে দুর্ভিক্ষ। মানুষের দুর্দশা আরও বাড়বে।

সাত মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক গাজার দক্ষিণের রাফায় ঠাঁই নিয়েছেন। এসব ফিলিস্তিনিকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি রাফায় স্থল অভিযান শুরু করে ইজরায়েল। এমন পরিস্থিতিতে রাফায় হামলা বন্ধে ইজরায়েলকে এভাবে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন।
ইইউ বলেছে, ইজরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সেটা (সামরিক অভিযান) করতে হবে আন্তর্জাতিক আইন মেনে ও অসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago