খবর লাইভ : পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইতে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃৃত্যু চারজনের। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার চেষ্টা পুলিশের। এদিকে বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুরে ৩টি জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আজ সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদায় একটা পথ দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আমি নিহতদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব – সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই। জেলা প্রশাসন সমস্ত সাহায্য করবে, সব ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ যেটা দেবার সেটাও দেওয়া হবে। আমি আর একবার স্বজনহারাদের আমার সমবেদনা জানাই। মনে রাখবেন, রাজ্য সরকার আপনাদের পাশে আছে।
আরও পড়ুনঃ গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ মাম্পি দাস
সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মারিশদার দইসাই বাস স্ট্যান্ডের কাছে ১১৬(বি) জাতীয় সড়কে বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কাঁথির দিক থেকে নন্দকুমারের দিকে আসা একটি গাড়ির। ভয়াবহ দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় বলে খবর। এদিকে সাতসকালে জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যহত হয়।
তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই গাড়ির চালককে আটক করেছে মারিশদা থানার পুলিশ। তবে দুর্ঘটনার নেপথ্যে কি কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…