খবর লাইভ : রেকর্ড গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা। মহিলাদের সিঙ্গলসে বিশ্ব র্যাঙ্কিং-এ ২৪ নম্বরে উঠে এলেন ভারতের এই টেবিল টেনিস খেলোয়াড়। আর এর সুবাদে এই প্রথম ভারতের কোনও মহিলা টেবিল টেনিস খেলোয়াড় সিঙ্গলস প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিলেন। জেদ্দায় সাফল্যের পরে মহিলাদের সিঙ্গলসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ২৪ নম্বরে উঠে এসেছেন মণিকা। বিশ্ব ক্রমতালিকায় এর আগে কোনও ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় প্রথম পঁচিশে জায়গা পাননি। মণিকাই প্রথম বার এই নজির গড়লেন।
আরও পড়ুনঃ নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে সন্দেশখালির মহিলারা
নিজের এই সাফল্যে উচ্ছ্বসিত মণিকা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্যারিস ২০২৪-এর পথে এই র্যাঙ্কিং আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলবে। বিশ্ব র্যাঙ্কিং-এ প্রথম পঁচিশে প্রবেশ এবং প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের সিঙ্গলসে সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছি। কোচ আমন বলগুকে বিশেষ ধন্যবাদ ।“
এর আগের বিশ্ব ক্রমতালিকায় মহিলা সিঙ্গলসে ৩৯ নম্বরে ছিলেন মণিকা। সেখান থেকে এক লাফে ১৫ ধাপ এগিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…