খবর লাইভ : নিরপেক্ষ এবং স্বাধীন তদন্তের দাবি জানালেন সন্দেশখালির মহিলারা। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তারা। মঙ্গলবার বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলা দায়ের করা হয়। আদালতে আবেদনে বলা হয়, সঠিক ভাবে এর তদন্ত করা হোক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আলাদাভাবে সন্দেশখালির মহিলারা মামলা করেন।
আরও পড়ুনঃ বনগাঁয় মমতাকে তুলোধনা অমিত শাহর
এই মামলা গ্রহণের পর বিচারপতিরা জানতে চান, কলকাতা হাই কোর্ট কি সিবিআই তদন্ত নিয়ে কোনও নির্দেশ দিয়েছে? এই প্রশ্নের উত্তরে আইনজীবী জানান, হাই কোর্ট নির্দেশ দিয়েছে। এর পর বিচারপতিরা বলেন, আলাদা করে শুনানি নয়। একই বেঞ্চে যেহেতু আজ মামলা দায়ের করা হয়েছে, তাই সন্দেশখালির মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে আগামী জুলাইতে।
গত মাসেই রাজ্য সরকারের তরফে সন্দেশখালি নিয়ে মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চে মামলার শুনানি ছিল গত ২৯ এপ্রিল। রাজ্যের তরফে সন্দেশখালি মামলার আইনজীবী বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, এ বিষয়ে রাজ্যের তদন্তে আরও কিছু তথ্য মিলেছে। তা শীর্ষ আদালতে পেশ করার জন্য সময় দেওয়া হোক। এরপরই বিচারপতিরা পরবর্তী শুনানির দিন ধার্য করেন আগামী জুলাই মাসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…