আচমকাই শারীরিক জটিলতা, প্রয়াত বলিউড পরিচালক

খবর লাইভ : এক সংক্রমণেই সব শেষ। চলে গেলেন বিখ্যাত পরিচালক সঙ্গীত শিভান। মালয়ালম ছবির জগতে অসংখ্য কাজ করেছেন তিনি। হিন্দিতে তিনি ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘আপনা সপনা মানি মানি’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ পরিচালনা করেছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দাবি করা হয়েছে যে সংক্রমণের কারণেই শারীরিক জটিলতা তৈরি হয়েছিল পরিচালকের। শেষরক্ষা হল না।

‘ভ্রম’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৯ সালে বড় পর্দার জন্য শেষ কাজ করেছিলেন। পরিচালকের মৃত্যুর খবর জানা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পরিচালকের ছবি শেয়ার করে রিতেশ দেশমুখ  শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন , ‘সঙ্গীত শিভান স্যার আর নেই জেনে গভীরভাবে মর্মাহত। একজন নবাগত হিসাবে আপনি চাইবেন, কেউ আপনাকে বিশ্বাস করে একটি সুযোগ দিন, ‘কেয়া কুল হ্যায় হাম’ এবং ‘আপনা সপনা মানি মানি’-র জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। মৃদুভাষী, ভদ্র এবং একজন চমৎকার মানুষ। তাঁর পরিবার এবং প্রিয়জন, তাঁর স্ত্রী, সন্তান, ভাইদের প্রতি আমার গভীর সমবেদনা। খুব মিস করব দাদা। আর আপনার ওই ছোঁয়াচে হাসিটিকেও।’

জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা পোস্ট করে পরিচালককে শেষ শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago