খবর লাইভ : টাকা না দেওয়ায় এক ছাত্রকে নগ্ন করে মারধরের পাশাপাশি তাঁর চুল পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হলেন তনয় চৌরাসিয়া, অভিষেক কুমার বর্মা, যোগেশ বিশ্বকর্মা, সঞ্জীবকুমার যাদব, হরগোবিন্দ তিওয়ারি এবং শিব ত্রিপাঠী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রকে অনলাইনে ‘বেটিং গেম’ খেলার জন্য ২০ হাজার টাকা দিয়েছিলেন অভিযুক্তেরা। ওই টাকা বেটিংয়ে খোওয়ানোর পরেই শুরু হয় অত্যাচার। অভিযোগ, ২০ হাজারের পরিবর্তে ওই ছাত্রকে দু’লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য হুমকি দেন অভিযুক্তরা। টাকা না মেটানোয় ঘরবন্দি করে মারধর করা হয় বলেও অভিযোগ। ওই ছাত্রকে মারধরের ভিডিয়োও ক্যামেরাবন্দি করে রাখেন অভিযুক্তেরা। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুনঃ ভোটের ডিউটিতে গিয়ে মাথা ফাটল শিলিগুড়ির আইসি-র
পুলিশ জানিয়েছে, কয়েক দিন ধরে অত্যাচার চলার পর ওই ছাত্র পুরো বিষয়টি বাড়িতে জানান। তাঁরা পুলিশে অভিযোগ করলে অভিযুক্তদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল।
ভিডিওতে দেখা গিয়েছে, ওই ছাত্রের গোপনাঙ্গে একের পর এক লাথি এবং ঘুষি মারছেন কয়েক জন যুবক। এক জনকে ওই ছাত্রের চুল পোড়ানোর চেষ্টা করতেও দেখা গিয়েছে। অন্য একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই ছাত্রের গোপনাঙ্গে ইট বেঁধে তাঁকে হাঁটানো হচ্ছে।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর লাইভ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…