খবর লাইভ : চলতি বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল ভাল রেজাল্ট করেছেন ছাত্রীরা।মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। মেরিট লিস্টের তালিকায় তাঁরা রয়েছেন চতুর্থ স্থানে। প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।প্রথম দশের মেধা তালিকার ৫৮ জনের মধ্যে ৩৫ জন ছাত্র, ২৩ জন ছাত্রী জায়গা করে নিয়েছেন। প্রথম দশের মধ্যে নবম স্থানে রয়েছেন পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয় এবং বৃষ্টি পাল, চুঁচুড়া বালিকা বানি মন্দিরের ছাত্রী। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম স্থানে রয়েছে সৃজনী ঘোষ (কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির), বেগমপুর হাই স্কুলের বৃষ্টি দত্ত। ৪৮৭ নম্বর পেয়ে একই স্থানে রয়েছেন সোহা ঘোষ। সার্বিক রেজাল্ট বলছে কলা বিভাগে পাশের হার ৮৮.২ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৭.১৯ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৬. ০৮ শতাংশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…