হঠাৎ ঝাঁকুনি! গ্রামে জরুরি অবতরণ ভারতীয় সেনার বিমানের

খবর লাইভ : ভারতীয় সেনার ধ্রুব বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হল মহারাষ্ট্রের সাংলি জেলার একটি গ্রামের কাছে। বিমান চালক আকাশে উড়ন্ত অবস্থায় প্রবল ঝাঁকুনি অনুভব করায় গ্রামের মধ্যেই বিমান অবতরণের সিদ্ধান্ত নেন। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবি ভারতীয় সেনার।

ভারতীয় সেনার হালকা বিমানের মধ্যে ধ্রুব হেলিকপ্টার সম্প্রতি যোগ হয়েছে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড-এর তৈরি এএলএইচ ধ্রুব বিমান ভারতীয় বায়ুসেনা ও নৌসেনা উভয়েক কাজেই ব্যবহার করা হয়। শনিবার সেরকমই একটি বিমান নাসিক মিলিটারি স্টেশন থেকে রওনা দেয়। মাঝ আকাশে চালক প্রবল ঝাঁকুনি অনুভব করেন। বিপদ বুঝে তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সাংলি  এলাকার একটি গ্রামে ফাঁকা এলাকায় অবতরণ করান বিমানটি।

বিমান চালকের তৎপরতায় হয়তো শনিবার ভারতীয় সেনার বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি। তবে ভারতে তৈরি সেনার বিমান নিয়ে এখনও প্রশ্নের অবকাশ থেকে যাচ্ছে। যদিও ভারতীয় সেনার দাবি পরবর্তীকালে বিমানটি নিরাপদে নাসিক সেনাঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago