সাজানো ভিডিও আইপ্যাকের তৈরি, দাবি শুভেন্দুর: সিবিআইকে ইমেল গঙ্গাধরের

খবর লাইভ : শনিবার সকালে প্রকাশ্যে এসেছে স্টিং অপারেশনের একটি ভিডিও । সেখানে দেখা যাচ্ছে, গঙ্গাধর কয়াল নামে এক ব্যক্তি নিজেকে সন্দেশখালি-২ ব্লকের বিজেপির ‘মণ্ডল সভাপতি’ বলে দাবি করে বলছেন, সন্দেশখালিতে ধর্ষণের  অভিযোগ সাজানো। এমনকী পুরোটাই শুভেন্দু অধিকারীর মস্তিষ্কপ্রসূত বলেও দাবি করা হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে।

আরও পড়ুনঃ ফের ‘বিরতি’ চান কিং খান! আবার কি অসুস্থ হয়ে পড়লেন?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য-রাজনীতিতে। শুভেন্দুর দাবি, ওই ভিডিও জাল। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা এবং এক ব্যক্তির ইন্ধনে সেটি তৈরি করা হয়েছে। যে গঙ্গাধরের নাম এখানে এসেছে, তিনি সিবিআইয়ের দ্বারস্থ হচ্ছেন এই ভিডিওর সিবিআই তদন্তের দাবিতে। আমরা এটা নিয়ে যত দূর যেতে হয়, যাব। তিনি বলেন, ভোটে হাল খারাপ হচ্ছে বুঝতে পেরে তৃণমূল বিজেপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমি পিসি-ভাইপোর পায়ে এমন কাঁটা বিঁধিয়েছি যে, তাঁরা লাফাচ্ছেন। তবে এই ভিডিও ফাঁস হওয়ায় বিজেপি বেশ অস্বস্তিতে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে দাবি করেন, সন্দেশখালির আন্দোলনের সঙ্গে গঙ্গাধরের কোনও যোগ নেই। তাঁরা চান, সন্দেশখালি নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে, তার সিবিআই তদন্ত হোক। শমীকের আরও দাবি, ওই ভিডিয়োটি ভুয়ো। বিরোধী দলনেতাকে কালিমালিপ্ত করতে এটা তৈরি করা হয়েছে। এই ঘটনার মধ্যে দিয়ে তৃণমূল আসলে সন্দেশখালির নির্যাতিতাদেরই অপমান করল। তিনি বলেন, সন্দেশখালিতে তো রাজ্য পুলিশ একাধিক ধর্ষণের মামলা করেছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেগুলিও কি তবে সাজানো?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago