খবর লাইভ : ফের জেলের মধ্যে বন্দিদের সংঘর্ষ মৃত্যু হল এক সাজাপ্রাপ্ত বন্দির। ঘটনাটি ঘটেছে তিহার জেলে। এই জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বীরভূমের অনুব্রত মণ্ডল। জেলের ভেতর বন্দিদের সংঘর্ষ ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে। গত বছরের ২ মে তিহার জেলে বন্দিদের হাতে খুন হয়েছিল রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার তিলু তাজপুরিয়া। জেলেই তাঁর প্রতিপক্ষ দলের সদস্য যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। জানা যাচ্ছে, খাবার বিলিকে কেন্দ্র করেই বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মৃতের নাম দীপক (২৯)। শাকুরপুরের বাসিন্দা দীপক ডাকাতি ও খুনের মামলায় তিহারে বন্দি ছিল। জেল সূত্রের খবর, জেলের ভেতরে রান্নার সহকারী হিসেবে কাজ করত দীপক। শুক্রবার খাবার নিয়েই বন্দিদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বাঁধে। সে সময় দীপকের বুকে ছুরির কোপ বসায় এক বন্দি। গুরুতর জখম অবস্থায় দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দীপককে খুন করার অভিযোগ উঠেছে আব্দুল বশির আখন্দজাদা (৪৪) নামে এক বন্দির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। জেল সূত্রে খবর, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিহার জেলের ৩ নম্বর সেলে। ইতিমধ্যে ওই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, খুনের নেপথ্যে কোনও গ্যাংয়ের তথ্য উঠে আসেনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…