খবর লাইভ : সম্প্রতি বড়বাজারের একটি গুদামে আগুন লাগে। সেখানে গিয়েছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি প্রার্থী তাপস। অভিযোগ, বিজেপি প্রার্থীকে দেখে তাঁর উপর চড়াও হন ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা ও তাঁর অনুগামীরা। ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। ঘটনাচক্রে, তার পরেই শুক্রবার তাপসকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কুণাল ইস্যু ও ভোটে অন্তর্ঘাতের আশঙ্কায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে কাউন্সিলরদের নিয়ে ম্যারাথন বৈঠক
এক্স ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হল তাঁকে। এ বার থেকে চার জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসাবে থাকবেন তাপসের সঙ্গে। এরআগে রোড-শো চলাকালীন তৃণমূলের লোকজন প্ল্যাকার্ড হাতে তাপসের সামনে বিক্ষোভ দেখান। কেন বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর পরেও মানিকতলায় উপনির্বাচন হচ্ছে না, তাঁরা তা জানতে চান তাপসের কাছে। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। অভিযোগ, তাপসের সঙ্গে দুর্ব্যবহার করেন তৃণমূল কর্মীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…