কার্যকরী হবে সংশোধিত ক্রিমিনাল আইন, রাজ্যের সাহায্য চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক!

খবর লাইভ : নতুন তিন দণ্ড সংহিতা বা সংশোধিত ক্রিমিনাল আইন কার্যকরী করার প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জুলাইয়ের পয়লা তারিখ থেকে এই আইন চালু করার জন্য সব রাজ্যের কাছ থেকে সাহায্য চাইল অমিত শাহের মন্ত্রক। ভোটের মাঝেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন আইনে প্রযুক্তি এবং সময় উপযোগী বিধি সংযুক্ত করা হয়েছে। তাই এই আইনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য পুলিশ কর্মী, আধিকারিকদের প্রশিক্ষণের প্রয়োজন বলেই মন্ত্রকের তরফে দাবী করা হয়েছে।

প্রথম থেকেই সংশোধিত ক্রিমিনাল আইন পাশ করানো নিয়ে বিজেপি সরকারের পক্ষ থেকে তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এই বিল পাশ করার সময় প্রাথমিক খসড়া করার জন্য বিরোধীদের প্রয়োজনীয় সময়টুকু না দেওয়ার অভিযোগ উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে। এবার সেই আইনকে কার্যকরী করতে রাজ্যের সাহায্য চাইছে কেন্দ্র।স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য, সমস্ত পুলিশ এবং কারা বিভাগের কর্মী, আধিকারিকদের সঠিক এবং পর্যাপ্ত প্রশিক্ষণ না দেওয়া হলে তিন আইন কার্যকর করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ রাজ্যপালের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ

রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এই প্রশিক্ষণ কাঠামো খতিয়ে দেখে সে সম্পর্কে যাতে পর্যাপ্ত ধারণা তৈরি করা যায়, সে ব্যাপারে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় পোর্টালও তৈরি করা হয়েছে। সব রাজ্য যাতে নিজেদের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে পুলিশ এবং কারা বিভাগের কর্মীদের প্রশিক্ষণ দিতে পারে সেই কথা মাথায় রেখে বিপিআরডি পাঠানো হয়েছে। যেহেতু ভোট মিটলে হাতে সময় কম, তাই এখন থেকেই এই সংক্রান্ত বিষয়গুলোতে রাজ্যের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago