শুক্রবারই মনোনয়ন, আমেঠি নয় রায়বেরেলি থেকে লড়বেন রাহুল!

খবর লাইভ : সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে জাতীয় কংগ্রেসের তরফে ঘোষণা করে দেয়া হলো যে আমেঠি নয় রায়বেরেলি লোকসভা কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধী। শুক্রবারই মনোনয়ন জমা দেবেন সোনিয়া পুত্র।

বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে কে লড়বেন তা নিয়ে সংশয় তৈরি হয়। শুক্রবার সকালে জানিয়ে দেওয়া হলো যে ওই আসনে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জল্পনা ছিল, ওয়ানড়ের ভোট মিটতেই আমেঠির প্রার্থী হিসাবে রাহুলের নাম ঘোষণা করা হবে। কিন্তু ২০১৯ সালের পরাজয়ের কথা মাথায় রেখেই হয়তো কিছুটা ‘সেফ’ থাকতে মায়ের ফেলে আসা কেন্দ্র থেকেই জয়যাত্রা শুরু করতে চান রাহুল। রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯-এ জিতেছিল হাত শিবির। সেখানে সোনিয়া গান্ধী জয়ী হলেও এবার বয়সের কারণে প্রার্থী হবেন না তিনি। প্রাথমিকভাবে এই কেন্দ্রে প্রিয়াঙ্কার নাম উঠে এলেও এদিন সকালে রাহুলের নামে সিলমোহর পড়লো। আজই মনোনয়ন জমা দেবেন রাহুল গান্ধী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago