লেনদেনের অস্বচ্ছতা! আদানির ছয় সংস্থাকে দ্বিতীয় শোকজ নোটিশ সেবির

খবর লাইভ  :  হিন্ডেনবার্গ রিপোর্টের জের এখনও কাটিয়ে উঠতে পারছে না আদানি গোষ্ঠী। লেনদেনে অস্বচ্ছতার অভিযোগ আদানির ৬ সংস্থার বিরুদ্ধে। শুধু তাই নয় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-র নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে ওই সংস্থাগুলির বিরুদ্ধে। নোটিশ পৌঁছাতেই প্রভাব শেয়ার মার্কেটে। আদানি গোষ্ঠী ইতিমধ্যেই দুটি শোকজ নোটিশ পেয়েছে। চলতি বছরের প্রথম ত্রৈমাসিক ভিত্তিতেই নোটিশগুলি পাঠানো হয়েছে। আদানি এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, ৩ ধরনের অভিযোগ নিয়ে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বেআইনি লেনদেন, কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো এবং সেবির নিয়ম লঙ্ঘন করেছে ৬ সংস্থা । যদিও আদানি গোষ্ঠীর পক্ষ থেকে কোন ছয় গোষ্ঠীকে নোটিশ জারি করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। পাশাপাশি আদানি গোষ্ঠীর দাবি অর্থনৈতিক তথ্য সংক্রান্ত শো কজ নোটিশের কোনও প্রভাব তাঁদের বাস্তব প্রেক্ষিতে পড়বে না। তবে বাস্তবে তেমন প্রতিফলন হয়নি শেয়ার মার্কেটে। উল্টোই দেখা গিয়েছে শুক্রবার। সকাল থেকে আদানির শেয়ার কমে ০.১ থেকে ১.৬ শতাংশের মধ্যে দাঁড়ায়। ২০২৩ সালের জানুয়ারিতে আদানি গোষ্ঠীকে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। ১০০ পাতার ওই রিপোর্ট ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা। গলা চড়িয়েছিল দেশের তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এরপর শেয়ার বাজারেও ধাক্কা খায় আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গ রিপোর্টের পরই শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো এবং বেআইনি লেনদেনের মতো অভিযোগে ভারতীয় ধনকুবেরের সংস্থাকে বিরুদ্ধে তদন্ত শুরু করে সেবি। এবার এই নিয়েই আদানির সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়েছে সেবি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago