বিরোধী দলগুলোর চেয়ে কুণাল আমাদের দলে থেকে সবচেয়ে বেশি ক্ষতি করছে, বিস্ফোরক পার্থ

খবর লাইভ  :  কুণাল ঘোষকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির মামলার শুনানির জন্য শুক্রবার পার্থকে হাজির করানো হয়েছিল নগর দায়রা আদালতে। এদিন সেখানেই কুণাল ঘোষকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বিরোধী দলগুলোর চেয়ে কুণাল ঘোষ আমাদের দলে থেকে দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে।’  ২০২২ সালের ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি। পার্থ গ্রেপ্তার হওয়ার পর তাঁকে একাধিকবার আক্রমণ করেছিলেন কুণাল। তিনি বলেছিলেন, ‘আমি প্রথম দিন থেকে বলেছি ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। আমার জেল জীবনে যা হয়েছিল, আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন এই পার্থ এবং কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল। এই পার্থ আমায় দলবিরোধীও বলেছিলেন। অথচ এই পার্থই তখন থেকে অপা, অমুক, তমুক করে বেরিয়েছিলেন।’  অন্যদিকে, ২০২১ সালের ভোটের আগে থেকেই শিক্ষা নিয়োগে দুর্নীতির কথা জানত দল, এই কথাটি সম্প্রতি জানিয়েছেন কুণাল ঘোষ। এবার কুণালকে দলীয় পদ থেকে সরানো নিয়ে পাল্টা আক্রমণ করতে দেখা গেল পার্থকে।তৃণমূলের অন্দরে পার্থ-কুণালের ‘সম্পর্কের’ কথা অজানা নয়। সারদা মামলায় জেলে ছিলেন কুণাল ঘোষ। সে সময় বার বার বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হয়েছে। সেই ‘ষড়যন্ত্র’-এর জন্য পার্থকেও দায়ী করেছিলেন কুণাল। পার্থ গ্রেফতার হওয়ার পর কুণালকে এক বার বলতে শোনা গিয়েছিল, ‘‘আমি প্রথম দিন থেকে বলেছি ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। আমার জেল জীবনে যা হয়েছিল, আমি যখন বলেছিলাম চক্রান্ত, তখন এই পার্থ এবং কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago