বিতর্ক এড়াতে শুক্রবার সকালেই বাংলা ছাড়লেন রাজ্যপাল

খবর লাইভ : বৃস্পতিবার সন্ধে থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের  বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তোলপাড় রাজ্য। আর তার মধ্যেই শুক্রবার বাংলা ছাড়লেন রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজভবন থেকে বেরোতেই তিনিও রাজভবন ছেড়ে রওনা দেন। সূত্রের খবর, গন্তব্য কোচি। যদিও রাজভবন সূত্রে দাবি, এটা পূর্ব নির্ধারিত সূচি।

বৃহস্পতিবার রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী কর্মী এই অভিযোগ করেন। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করে ওই মহিলা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিন নরেন্দ্র মোদির বাংলায় বর্ধমান, কৃষ্ণনগর, বোলপুরে সভা মোদির। বৃহস্পতিবার রাতেই কলকাতা আসেন মোদি। রাতে থাকেন রাজভবনে। শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রী রাজভবন থেকে বর্ধমানের উদ্দেশে রওনা হতেই ১০টা ৩৫ নাগাদ রাজভবন থেকে বেরোন রাজ্যপাল বোস। রাজনৈতিক মহলের মতে, বিতর্ক এড়াতেই বাংলা ছাড়লেন আনন্দ বোস। তবে, রাজভবন সূত্রে খবর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই গিয়েছেন রাজ্যপাল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago