খবর লাইভ : ছত্রসলের আখড়াতেই এ বার কোচকে লাঠিপেটা করা হল। ভয়ে অভিযোগ করতে রাজি নন সেই কোচ। শিক্ষার্থীদের হস্টেল ছাড়ার নির্দেশ।সুশীল কুমার এখানেই মারপিট করেছিলেন। এখন জেলে রয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে কোচ জয়বীর সিংহ দাহিয়ার আঘাত লাগে। তাঁর মাথায় এবং থুতনিতে চোট রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ এক কুস্তিগির লাঠি দিয়ে মারে দাহিয়াকে। আরও দু’জন ছিল ওই কুস্তিগীরের সঙ্গে। খুব খারাপ ভাবে আহত হয়েছে দাহিয়া। অনুশীলনের সময় দাহিয়ার সঙ্গে ওই কুস্তিগীরের ঝামেলা হয়েছিল। রাতে দাহিয়ার উপর আক্রমণ হয়।
আরও পড়ুনঃ শুক্রবারই মনোনয়ন, আমেঠি নয় রায়বেরেলি থেকে লড়বেন রাহুল!
ছত্রসল স্টেডিয়াম কর্তৃপক্ষ বুধবার হস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন। তবে কয়েক জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী রবি দাহিয়া, অমন শেহরাওয়াত, দীপক পুনিয়া এবং সুমিত মালিক প্যারিস অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের হস্টেলে থেকে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…