খবর লাইভ : ওড়িশার পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিগত ২৫ বছরে একাধিকবার পেয়েছেন নানান তকমা। শুধু তাই নয়, দেশে সবচেয়ে বেশিদিন রাজ্য শাসন করা মুখ্যমন্ত্রীদের তালিকায় তিনি আছেন দু’নম্বরে। একাধিক সমীক্ষক সংস্থা নবীন পট্টনায়েকের নানান প্রশংসা করেছেন। অথচ তার সম্পত্তির পরিমাণ কত জানেন? বুধবার ওড়িশার হিঞ্জলি কেন্দ্র থেকে ষষ্ঠবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন তিনি। তাতে সব মিলিয়ে ৭১ কোটি ৭ লক্ষ টাকার সম্পত্তি ঘোষণা করেছেন তিনি। শেষ পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে প্রায় সাড়ে ৭ কোটি। ২০১৯ সালে এই সম্পত্তির পরিমাণ ছিল ৬৩ কোটি ৮৭ লক্ষ টাকা।নবীনের কোনও ঋণ নেই। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলাও নেই।
আরও পড়ুনঃ বিজেপিকে কেন ভোট দিতে বললেন?” প্রশ্ন শুনে রেগে কাঁই অধীর, সাংবাদিককে কষিয়ে চড়
তার ঘোষণা অনুযায়ী, স্থাবর সম্পত্তি রয়েছে ৫৭.০২ কোটি টাকার। এর মধ্যে ভুবনেশ্বরে নবীন নিবাস বাড়িটির মূল্য ১৩ কোটি ৬৬ লক্ষ টাকা। এই বাড়িটির এক তৃতীয়াংশের মালিক নবীন। দিল্লিতে তাঁর একটি বাংলো আছে যার দাম প্রায় ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা। এই বাড়িটির অর্ধেকের মালিক ওড়িশার মুখ্যমন্ত্রী। নবীনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৫ লক্ষ টাকা। এর মধ্যে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে বিনিয়োগ রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…