জিটিএ নিয়োগ মামলায় সিবিআই তদন্তে ‘না’! আগামী দু সপ্তাহের স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

খবর লাইভ : জিটিএ নিয়োগ মামলায় এবার সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী দু’সপ্তাহের জন্য এই মামলায় স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগে কলকাতা হাইকোর্ট জিটিএ নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে রাজ্য। বৃহস্পতিবার শীর্ষ আদালতের রায়ে বড়সড় স্বস্তিতে রাজ্য।

আরও পড়ুনঃ বিশ্বকাপ দলে জায়গা হয়নি, জানতে পেরে কী বললেন রিঙ্কুর বাবা? 

জিটিএ-র অধীনে প্রাথমিক, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে গরমিলের অভিযোগ সামনে আসে। জানা যায়, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছাড়াই ৭০০ জনের বেশি শিক্ষককে পাহাড়ে নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। এরপরই সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

এদিকে কলকাতা হাইকোর্টের রায়ের জেরে এখন প্রায় ২৬ হাজার শিক্ষক–অশিক্ষক কর্মী বেকার হয়ে পড়েছেন। সেই মামলাও চলছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং পর্ষদ। মেধার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের যাতে চাকরি না যায় তার জন্য তৎপর রাজ্য সরকার। এই নিয়ে আদালতে পর্ষদ জানিয়েছে তাঁরা মেধার ভিত্তিতে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের তালিকা তৈরি করে আদালতে পেশ করবেন। এদিকে সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে আবার জিটিএ দুর্নীতি মামলাতেও হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে এবার সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ মেলায় স্বস্তিতে রাজ্য।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago