খবর লাইভ : কথা রাখল রাজ্য। এসএসসি চাকরিহারাদের এপ্রিল মাসের সম্পূর্ণ বেতন দিল। অন্যান্য শিক্ষকদের মতো ২০১৬ সালের চাকরিহারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মোবাইলে বেতন ঢোকার মেসেজ আসে। রাজ্য আগেই জানিয়েছিল আদালতের নির্দেশে যে ২৫,৭৫৩ জন চাকরি হারিয়েছেন, তাঁরা এপ্রিল মাসের বেতন পাবেন। পাশাপাশি শীর্ষ আদালতে যতদিন মামলা চলবে ততদিন এই চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতন বন্ধ করা যাবে না।
আরও পড়ুনঃ পিছিয়ে গেল কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচন, কবে ভোট? জানাল কমিশন
শ্রম আইন অনুসারে, কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্য। যেহেতু মামলাটি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন এবং চাকরিহারাদের প্রত্যেকেই এপ্রিল মাসে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…