খবর লাইভ : পালটে গেল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের নির্বাচনের দিন। আগামী ৭ মে তৃতীয় দফায় ওই আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু কমিশনের তরফে মঙ্গলবার রাতে জানানো হয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ২৫ মে ষষ্ঠ দফায় সেখানে ভোট হবে। প্রসঙ্গত, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনের নির্বাচন পাঁচটি পৃথক দিনে হচ্ছে এ বার।
কেন হঠাৎ এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশনের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরে তাঁদের মতামত নিয়েই এই পদক্ষেপ করা হয়েছে। নির্বাচনের ব্যবস্থাপনা, যোগাযোগ ব্যবস্থা সুবিধা, আবহাওয়ার পূর্বাভাস-সহ বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুনঃ ভাঙল ৫০ বছরের রেকর্ড! কলকাতায় পারদ উঠল ৪৩-এ, দেশের উষ্ণতম কলাইকুণ্ডা পুড়ল ৪৭.২ ডিগ্রিতে
ভোট পিছনোর দাবিতে আগেই আবেদন জানানো হয়েছিল একাধিক রাজনৈতিক দলের তরফে। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। যদিও, এই লোকসভা কেন্দ্রে যাতায়াতের জন্য রাস্তাঘাটের বেহাল অবস্থা ও খারাপ আবহাওয়া একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। ফলে প্রচারে বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিল কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…