খবর লাইভ : গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ-শিল্ড হয়ে গিয়েছে বাগানের। এবার সামনে আইএসএল ট্রফি। ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মুখে। বললেন আমাদের পাখির চোখ এখন আইএসএল ট্রফি।
শনিবার যুবভারতীতে ফাইনাল। ঘরের মাঠে ফাইনাল খেলতে নামবে মোহনবাগান। তাই সমর্থনের কোনও যে অভাব হবে না তা ভালোই জানেন বাগান কোচ। আর সেই কারণেই জয় ছাড়া কিছু ভাবছেন না হাবাস। ওড়িশাকে হারিয়ে তিনি বলেন, “ এবার আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। সেমিফাইনালে আমাদের ছেলেরা এই প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে যা পরিশ্রম করেছে, তা প্রশংসা করার মতো। এজন্য দলের খেলোয়াড়দের অভিনন্দন। ওরা নিখুঁত পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। এই পারফরম্যান্সে আমি খুবই খুশি। ফাইনালে সামনে যে দলই থাকুক না কেন, আমরা জেতার জন্যই মাঠে নামব।“
এরপর তিনি আরও বলেন, “ সেমিফাইনালে দলের খেলোয়াড়দের মধ্যে একটা জিনিসের ঘাটতি হয়নি, তা হল শক্তি। এই ম্যাচে পুরো ৯০ মিনিট সমান শক্তি ও উৎসাহ নিয়ে খেলেছে আমাদের ছেলেরা। যারা পরিবর্ত হিসেবে নেমেছে, তারাও একই রকম উদ্যম নিয়ে লড়াই করে গিয়েছে। এই জয়ে দলের সবার ভূমিকা ছিল।”
যুবভারতীতে ম্যাচ হলেই সবুজ-মেরুন সমর্থকদের পূর্ণ সমর্থন পেয়েছে মোহনবাগান। গতকালও যুবভারতী ভরিয়েছিলেন ৬২ হাজারের বেশি সমর্থক। যা মন কেড়েছে হাবাসের। তাই ফাইনালে সমর্থকদের ট্রফি জিততে চান তিনি। এই নিয়ে বাগান কোচ বলেন, “ আমাদের সমর্থকদের নিয়ে আমি গর্বিত। আমাদের কাছে সমর্থকেরা খুবই গুরুত্বপূর্ণ। সমর্থকেরা যদি আমাদের পাশে এভাবে থাকেন, তাহলে পারফরম্যান্স এমনিতেই ২৫ শতাংশ ভাল হয়ে যায়। ফাইনালেও নিশ্চয়ই তা-ই হবে। সবাইকে ধন্যবাদ।“
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…