খবর লাইভ : কলকাতার নগর দায়রা আদালতে সোমবার শাহজাহানের মামলার শুনানি ছিল। সেখানেই ইডির আইনজীবী নতুন অভিযোগ আনেন। ইডি সূত্রে জানা গিয়েছে, তাদের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতে জানান, সন্দেশখালির জমি দখলের টাকার সঙ্গে উপরমহলেরও যোগ রয়েছে। সেই টাকা পেয়েছেন রাজ্যের দু’তিন জন মন্ত্রীও। টাকা নয়ছয়ের ক্ষেত্রে একটি দিক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলেও আদালতে দাবি ইডির।
ইডির আইনজীবী আদালতে জানান, সরকারি টেন্ডার নিয়ে বেনিয়ম করেছেন শাহজাহান। প্রভাব খাটিয়ে নিজের অনুগামীদের ওই টেন্ডার তিনি পাইয়ে দিয়েছেন।শাহজাহানের সঙ্গে সোমবার আদালতে হাজির করানো হয়েছিল তাঁর ভাই আলমগির, অনুগামী দিদার বক্স মোল্লা এবং শিবপ্রসাদ হাজরাকে। ইডি আদালতে এই চার জনেরই ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায়। ইডির আইনজীবী শাহজাহানদের জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘রাজ্যের দু’তিন জন মন্ত্রীর কাছেও সন্দেশখালির জমি জবরদখলের টাকা গিয়েছে। তাই এঁরা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে।’’
ইডির তরফে আরও জানানো হয়, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি পারাপার, বিভিন্ন সরকারি টেন্ডার ঘুরপথে শাহজাহান এবং তাঁর সঙ্গীদের পাইয়ে দেওয়া হয়েছে। এতে তাঁরা লাভবান হয়েছেন। নতুন তদন্তে এই তথ্য পেয়েছে কেন্দ্রীয় সংস্থা।
দু’পক্ষের বক্তব্য শুনে শাহজাহানদের ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…