খবর লাইভ : লোকসভা ভোটের মাঝেই ফের ধর্ষণের অভিযোগে উত্তাল যোগীরাজ্য! এবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। তবে শুধু ধর্ষণ করেই অভিযুক্ত যুবক ক্ষান্ত হননি বলে অভিযোগ। বিয়ে করতে না পেরে ওই যুবক গরম লোহা দিয়ে নাবালিকার মুখে নিজের নাম লিখে দেয় বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে।
নাবালিকার অভিযোগ, যুবকের পরিবারের সদস্যদের মদতেই এই কাজ হয়েছে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা। পুলিশ সূত্রে খবর, ১৭ বছর বয়সি নাবালিকাকে অপহরণ করে তিন দিন নিজের বাড়িতে রেখে দিয়েছিল অভিযুক্ত যুবক। সেখানেই তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়। এরপর পরিস্থিতি একটু আয়ত্তে আসতেই তিন দিন পর কোনওরকমে ওই বাড়ি থেকে পালিয়ে সোজা থানায় গিয়ে যুবকের নামে অভিযোগ দায়ের করেন নাবালিকা। তাঁর অভিযোগ, গত ১৯ এপ্রিল দোকানে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে আচমকাই অভিযুক্ত যুবক তাঁকে তুলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে । তাঁর উপর পাশবিক অত্যাচারের পাশাপাশি লোহা গরম করে অভিযুক্ত নাবালিকার মুখে নাম খোদাই করে দেয় বলে অভিযোগ। নাবালিকা পুলিশকে জানান, সেই সময় তাঁর হাত ও পা চেপে ধরে রেখেছিলেন অভিযুক্ত যুবকের মা এবং বোন। কিশোরীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগেই নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ২১ বছরের ওই যুবক। কিন্তু নাবালিকা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাঁধে বিপত্তি। আপাতত অভিযুক্তকে গ্ৰেফতার করে জেল হেফাজতে রেখেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে ভোটের মাঝেই যেখানে দেশের একাধিক প্রান্তে গিয়ে মোদি -সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা বিরোধীদের দিকে মিথ্যা অভিযোগ তুলেছেন সেখানে ডবল ইঞ্জিন যোগীরাজ্যে নারী সুরক্ষা নিয়ে বেশ বড়সড় প্রশ্ন উঠল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…