বোমা লুকানো রয়েছে, তিনদিনের মধ্যে ফের হুমকি মেইল পেল কলকাতা বিমানবন্দর

খবর লাইভ : আবারও হুমকি মেইল পেল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তিনদিনের মধ্যে এই নিয়ে দু’বার বোমাতঙ্ক ছড়িয়ে হুমকি মেইল এল কলকাতা বিমানবন্দরের কাছে। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হুমকি মেইলটি আসে। তাতে লেখা, কলকাতা বিমানবন্দরের বোমা লুকিয়ে রাখা রয়েছে। যে কোনও সময়ে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দরটি।

মেইল পাওয়ার কিছুক্ষণের মধ্যে নিরাপত্তা চূড়ান্ত করা হয়েছে। বহুগুণ বেড়েছে যাত্রীদের তল্লাশি। স্নিফার ডগ নিয়ে চিরুনি তল্লাশিতে নেমেছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা। ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছে বম্বস্কোয়ার। খবর পেয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছে। বিমান ওঠানামায় কোনও সমস্যা তৈরি হয়নি, স্বাভাবিকভাবেই চলছে। গত শুক্রবারও হুমকি মেইল পেয়েছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago