খবর লাইভ : আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচন। আর তার আগে রাজ্যে প্রচারে এলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি। লোকসভা ভোটের মরশুমে এই প্রথমবার রাজ্যে এলেন বিজেপি নেতা। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ একাধিকবার বঙ্গে এলেও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি এলেন প্রথম। আজ বহরমপুরে ভোটের প্রচারে এলেন বিজেপি নেতা।তিনি বলেন, তৃণমূলের লোককে চাল চোর বলা হয়। প্রধানমন্ত্রী পাঠানো চালও চুরি করে। এদের ভোটে জেতানো উচিত? মমতার সরকার কেন্দ্রীয় প্রকল্প এখানে আনতে দেয় না।
আরও পড়ুনঃ এবার বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন গম্ভীর, কী বললেন তিনি?
তার স্পষ্ট কথা, মোদিজির সময় অনেক রাস্তা তৈরি হয়েছে। রেল লাইন হয়েছে। বিকাশ হচ্ছে। ভারত এগোচ্ছে। মহিলা, দলিত,কৃষক, মজুর, সকলকে শক্তিশালী করেছেন মোদি। গ্রামের বিকাশে কাজ হচ্ছে। গ্রামের রাস্তা আগের থেকে ভাল হয়েছে। এখন মোদিজি পাঁচ কোটি টাকা পঞ্চায়েতগুলোকে দেন উন্নতির জন্য।অটো মোবাইলে আমরা এগিয়ে গিয়েছি। জাপানও আমাদের পিছনে। ওষুধ তৈরিতে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। সব থেকে সস্তা ও কার্যকরী ওষুধ ভারত বানায়। পেট্রোকেমিক্যালে ভারতের রপ্তানি ১০৬ শতাংশ বেড়েছে। আগে চিন থেকে খেলনা আমদানি হত। এখন ভারত নিজে তৈরি করে। বর্তমানে খেলনা তৈরিতে দেশ তৃতীয় স্থানে এসেছে। আগে মোবাইলে লেখা থাকত মেড ইন চায়না, এখন লেখা থাকে মেড ইন ইন্ডিয়া।
মোদিজির নেতৃত্বে দেশ আজ উজ্জ্বল নক্ষত্র। ভারত এখন আত্মনির্ভর। এখানকার প্রার্থী নির্মল সাহাকে জিতিয়ে সংসদে পাঠান। তৃণমূলকে নিশানা করে বলেন, মুখ্যমন্ত্রী সরকারে থাকাকালীন বিভিন্ন দুর্নীতি হয়েছে। তৃণমূলের নেতাদের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। আর মোদিজি সরকারে থাকাকালীন কোনও রকম দুর্নীতি হয়নি।মমতার সরকার বাংলার বদনাম করেছে। বাংলার অবস্থা খারাপ করেছে। আমরা মজবুত সরকার তৈরি করতে চাই। আর মমতার সরকার তুষ্টিকরণের রাজনীতি করে। ভেদাভেদ করে। জঙ্গীদের সহানুভূতি দেখায়।আর কেন্দ্রীয় সরকারকে দেখুন, যখন পাকিস্তান আমাদের উপর হামলা চালায় তখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সার্জিকাল স্ট্রাইক করে। ঘরে ঢুকে তাদের নির্মূল করে দেয়। ইউপিএ-র সময় যে সব কাশ্মীরি জঙ্গী ছিল তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে নিমন্ত্রণ করা হত। এটাই ছিল তখন মজবুত সরকারের নমুনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…