খবর লাইভ : এবার বিরাট কোহলির সঙ্গে বিতর্ক নিয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। গতবছর আইপিএল-এ সংবাদের শিরোনাম ছিলো গৌতম এবং বিরাট কোহলির ঝামেলা । যদিও সেই ঝামেলা এবার চুপ করিয়ে দেন দুজনেই। কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে দু’জনকে দেখা গিয়েছে হাসিমুখে কথা বলতে। আর এরই মধ্যে গত বছরের বিবাদ নিয়ে মুখ খুললেন গম্ভীর। কলকাতার মেন্টরের মতে, তাঁদের মধ্যে যা হয়েছিল তার থেকে অনেক বেশি রং চড়িয়ে দেখানো হয়েছিল।
এই নিয়ে গম্ভীর বলেন,”সব কিছু টিআরপির জন্য। আমি কী ধরনের মানুষ সেটা সংবাদমাধ্যম জানে না। বিরাটকে নিয়েও ওদের কোনও ধারণা নেই। কিন্তু ওরা চায় বিতর্ক তৈরি করতে। তাই সব কিছু বাড়িয়ে বলে।”
আরও পড়ুনঃ ফের শাস্তি পেলেন ঈশান কিষাণ, কি করলেন মুম্বইয়ের উইকেটরক্ষক?
এই নিয়ে কয়েক দিন আগে বিরাটও মুখ খুলেছিলেন। বিরাট জানিয়েছিলেন, মানুষ অপরকে নিয়ে চর্চা করতে ভালবাসেন। সেই কারণেই বিতর্ক বাড়ান তাঁরা।“ কোহলির এই মতের সঙ্গে একমত গম্ভীরেরও। তিনি বলেন, “বিরাট একেবারে ঠিক বলেছে। দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কী হচ্ছে সেটা তাদের মধ্যেই থাকতে দেওয়া উচিত। তাতে বাইরের কারও নাক গলানো উচিত নয়। যা ঘটেছে তা তো দু’জনের মধ্যেই ঘটেছে। তাহলে তারা নিজেরাই সেটা মেটাবে। বাকিদের কথা বলা উচিত নয়।”
এদিকে বিরাটের নাচের প্রশংসাও করেছেন গম্ভীর। কেকেআর মেন্টর জানিয়েছেন, বিরাটের কাছে কিছু শিখলে নাচ শিখতে চান তিনি। এই নিয়ে গম্ভীর বলেন, “আমি চাইলেও একটু নাচতে পারব না। বিরাট খুব ভাল নাচে। তাই যদি বিরাটের কাছে আমি কোনও দিন কিছু শিখতে চাই তা হলে নাচ শিখব।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…