খবর লাইভ : সকাল সকাল দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক নামক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে দুর্ঘটনায় মৃত ১০। স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টার সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী।
সরকারি ভাবে বিবৃতি প্রকাশ করে মালয়েশিয়ার তরফে জানানো হয়েছে এদিন সকালে রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল। তখনই দুর্ঘটনা ঘটে যার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে একসঙ্গে অনেক হেলিকপ্টার আকাশে ‘ফর্মেশন’ উড়তে থাকার সময়, ডানদিকে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার তার সামনে থাকা হেলিকপ্টারকে পিছন থেকে ধাক্কা মারে। সংঘর্ষ হতেই দু’টি হেলিকপ্টারই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায়। এর মধ্যে একটি হেলিকপ্টারে ৭ জন ক্রু সদস্য ছিলেন। অপর হেলিকপ্টারে ছিলেন ৩ জন।
আরও পড়ুনঃ তাপপ্রবাহে নিস্তার নেই, বুধ থেকে ফের তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ!
সংঘর্ষের পর একটি হেলিকপ্টার মাটিতে পড়ে। অন্য হেলিকপ্টারটি গিয়ে পড়ে সুইমিং পুলে। ক্রু সদস্যদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে লুমুত সামরিক ঘাঁট হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…