শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির

খবর লাইভ : সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি শেখ শাহজাহান। এবার তাঁর ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হল। ইডি আশঙ্কা করছে, সিরাজউদ্দিন পালিয়ে যেতে পারে। সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। ইডির তদন্তকারীদের আশঙ্কা, তদন্ত থেকে বাঁচতে বিদেশে পালানোর চেষ্টা করে থাকতে পারেন সিরাজউদ্দিন। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সে কারণে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে ইডি। পাঠানো হয়েছে সিরাজউদ্দিনের ছবি এবং তাঁর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও।সন্দেশখালি এবং ন্যাজাট থানায় ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মহিলা নির্যাতন, জমির জবরদখল, স্থানীয় বাসিন্দাদের উপর জুলুমবাজির যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে, তার মধ্যে শাহজাহান ছাড়া নাম ছিল শিবু হাজরা এবং অন্যদের। ইডি সূত্রে জানা গিয়েছে, সেই মামলার তদন্তের সূত্রেই তাঁকে একাধিক বার তলব করা হয়েছিল।

আরও পড়ুনঃ মঙ্গলের সকালে মাঝ আকাশে হেলিকপ্টার সংঘর্ষ, মৃত অন্তত ১০!

এর আগে শাহজাহানের আর এক ভাই আলমগিরকে গ্রেফতার করেছিল সিবিআই। রবিবার রাতে জিজ্ঞাসাবাদের পর ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে তাঁকে গ্রেফতার করে ইডিও। একই সঙ্গে গ্রেফতার করা হয় শাহজাহানের দুই শাগরেদ শিবু হাজরা এবং দিদারবক্স মোল্লাকে। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, ওই তিন জনকেই হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। তবে যে মামলায় সিবিআই বা রাজ্য পুলিশ এঁদের গ্রেফতার করেছিল, সেই মামলা সংক্রান্ত বিষয়ে নয়, ইডি শাহজাহানের ভাই এবং তাঁর দুই শাগরেদকে হেফাজতে চেয়েছিল রেশন দুর্নীতিকাণ্ড-সহ সন্দেশখালির জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করতে। ইডি সূত্রে খবর, ওই মামলাতেই সিরাজকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago