খবর লাইভ : গোটা দেশের পাশাপাশি তাপপ্রবাহে পুড়ছে বাংলাও। ইতিমধ্যে অধিকাংশ জেলার পারদ পৌঁছে গিয়েছে ৪০-এর ঘরে। তবে সময় যত গড়াচ্ছে রাজ্যের একাধিক জেলায় চড়চড়িয়ে বাড়ছে পারদ। রবিবার আবহাওয়া দফতর সাফ জানিয়েছে আগামী বুধবার অর্থাৎ ২৪ এপ্রিল পর্যন্ত এই দমবন্ধ করা পরিস্থিতি একেবারেই নিস্তার নেই। তবে এদিন হাঁসফাঁস করা পরিস্থিতি থেকে একটু হলেও খুশির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর এদিন জানিয়েছে, দক্ষিণবঙ্গে কিছুটা হলেও নামতে পারে পারদ।
আরও পড়ুনঃ জয়ে ফিরল কেকেআর , আরসিবিকে হারাল ১ রানে
এদিন হাওয়া অফিসের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গর কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তার জেরেই সামান্য ১-২ ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তাপপ্রবাহের হাত থেকে রাজ্যবাসীর এখনই নিস্তার নেই বলেই জানিয়েছে আলিপুর। তবে শুধু রাজ্যেই নয়, এদিন মৌসম ভবনের তরফে জানানো হয়েছে সোমবার থেকে দেশের একাধিক প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সূত্রের খবর, বর্তমানে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে দেশে। আর তার জেরেই দেশের একাধিক প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে রবিবার আলিপুর জানিয়েছে, দক্ষিণবঙ্গের দু’টি জেলা বাদে আগামী শুক্রবার পর্যন্ত বাকি সমস্ত জেলাতেই তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, মঙ্গলবারই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এরপর বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা এবং হাওড়ায় ফের তাপপ্রবাহ শুরু হবে বলেই জানিয়েছে আলিপুর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…