খবর লাইভ : বালি স্টেশনের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড!রবিবার সন্ধেয় স্টেশনের ৩ নম্বর লাইনের কাছে একটি ঝোপে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে ব্যহত ট্রেন চলাচল। তবে দুর্ঘটনার জেরে রবিবার ছুটির দিনে বাইরে বেরিয়ে নাকাল হতে হয় যাত্রীদের। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে খবর। এদিন পরিস্থিতি বেগতিক বুঝেই খবর দেওয়া হয় দমকলে। পরে বালি ষ্টেশনে দমকলবাহিনী পৌঁছে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে রেল সূত্রে খবর।
আরও পড়ুনঃ সপ্তাহভর চলবে তাপপ্রবাহ! অস্বস্তি বাড়ার ইঙ্গিত হাওয়া অফিসের
প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন বিকেল ৫ টার পর আচমকাই ৩ নম্বর লাইনের পাশের ওই ঝোপে আচমকাই আগুন লেগে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় হয় দমকলকর্মীদের। কারণ যেখানে আগুন লেগেছে তার থেকে বালি স্টেশনের দূরত্ব একটু হলেও দূরে। আর সেকারণে ঘটনাস্থলে আগুন নেভানোর কোনও ব্যবস্থা না দেখতে পেয়েই বালি স্টেশন থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে জোরকদ্মে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল ও রেল কর্মীরা।ঘটনার জেরে বিকেল ৫ টার পর থেকেই কর্ড ও মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে খবর। তবে দমকলের প্রাথমিক অনুমান প্রচণ্ড দাবদাহের জেরেই এমন সমস্যা। তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও তা নেভাতে আরও বেশ কিছুক্ষণ সময় দিতেই হবে। এদিন রেলের তরফে সাফ জানানো হয়েছে, আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। আগুন নিভলে তবেই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…