খবর লাইভ : ভোটের উত্তাপকে পিছনে ফেলে বাড়ছে বাংলার তাপমাত্রার পারদ। এই কারণে আরও এগোলো স্কুলের গরমের ছুটি। ২২ এপ্রিল থেকেই রাজ্য সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে। বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর। বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হবে। প্রবল তাপপ্রবাহের কারণে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করবে। সেই মতো এদিন বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।
আগে স্কুলে গরমের ছুটি কদিন এগিয়ে ৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের কারণে তা আরও এগোনোর সিদ্ধান্ত নেওয়া হল। তবে দার্জিলিং, কালিম্পং জেলার স্কুলগুলি এই ছুটির আওতায় পড়বে না। রাজ্যে কয়েকদিন ধরেই লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণের ৮ জেলায় সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পড়ুয়াদের জন্য কয়েকটি জেলায় সকালে স্কুল চালু করা হয়েছে। কলকাতার কিছু স্কুলে ওয়াটার বেল ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর বেল বাজানো হচ্ছে, যাতে পড়ুয়ারা পর্যাপ্ত জল খায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত সপ্তাহ দুয়েক এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দফতর গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এদিন বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…