খবর লাইভ : সামনেই টি-২০ বিশ্বকাপ। চলতি আইপিএল-এর পরেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। এরই মাঝে চলছে ভারতীয় দল গোছানোর পালা। এরই মাঝে জল্পনা চলছে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের উইকেটকিপার কে হবেন? কারণ লিস্ট লম্বা। ঋষভ পন্থের পাশাপাশি জিতেশ শর্মাকে নিয়েও আলোচনা চলছে।পাশাপাশি রয়েছেন কে এল রাহুল, ঈশান কিষাণও। রয়েছেন দীনেশ কার্তিকও। কে হবেন ভারতের উইকেটরক্ষক? আর এই নিয়ে মুখ খুললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর এ ব্যাপারে এক সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনিকে টেনে আনলেন ভারত অধিনায়ক। বললেন, ধোনিকে ক্রিকেটে ফেরার ব্যাপারে রাজি করানো খুবই কঠিন। তবে রাজি হলে খেলতে পারেন। যদিও গোটা বিষয়টি মজার ছলে বলেছেন।
আরও পড়ুনঃ ভোটের আগের সন্ধ্যায় দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে!
এই নিয়ে রোহিত বলেন, “ কার্তিককে দেখে খুব, খুব ভাল লেগেছে। দু’দিন আগে কী লড়াইটাই না করল! ধোনিও এসে মাত্র চারটে বল খেলল। কিন্তু ওই ২০ রান ম্যাচে বিরাট প্রভাব ফেলল। ম্যাচে ওটাই পার্থক্য গড়ে দিল। ধোনিকে অনুরোধ করে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে আসার জন্য রাজি করানো খুবই কঠিন। ও ক্লান্ত এবং বিধ্বস্ত। তবে আমেরিকায় যাচ্ছে নিজের কোনও কাজে। ও গলফ ভালবাসে। হয়তো গলফ খেলতেই যাচ্ছে ওখানে। তুলনায় কার্তিককে রাজি করানো অনেক সহজ কাজ।“
মুম্বইয়ের বিরুদ্ধে চার বলে ২০ রান করে ধোনি চমকে দেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট প্রশ্ন করেন রোহিত শর্মাকে–কার্তিক আর ধোনিকেও তো বিশ্বকাপ দলে নিতে পারো? তার জবাবে এই উত্তর দেন রোহিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…