খবর লাইভ : বাম-কংগ্রেস জোট করেছে বাংলায়। নির্বাচনে হালে পানি পেতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী মিছিলে হাঁটলেন গলায় সিপিআইএমের প্রতীক ঝুলিয়ে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বাম-কংগ্রেস জোটের প্রার্থী মহম্মদ সেলিমের মনোনয়ন পেশের কর্মসূচি ছিল। তিনি সেই কর্মসূচিতে থাকবেন বলে আগেই জানিয়ে ছিলেন অধীর। তবে, শুধু মিছিলে সেলিম ও মীণাক্ষি মুখোপাধ্যায়ের হাত ধরে হাঁটাই নয়, গলায় সিপিএমের প্রতীক আঁকা উত্তরীয় ঝুলিয়ে হাসি মুখে ঘুরলেন অধীর।
এর আগে কলকাতা উত্তরের জোটের প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে মিছিল করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে এক ফ্রেমে অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় শোভা পেল সিপিএমের প্রতীক কাস্তে-হাতুড়ি-তারা ছাপ উত্তরীয়। ‘কমরেড’ অধীরের এই রূপ দেখে অনেকই বলছেন, ভোট বড় বালাই। বহরমপুরের যে টেক্সটাইল মোড়ে এদিন মিছিল ছিল, সেখানেই একসময় সিপিআইএম বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অধীর। সভা করে বামেদের মুন্ডপাত করেছেন। সেই সময় বাম সরকারের পুলিশের ভয়ে পালাতে হয়েছে অধীর চৌধুরীকে। সেই দলের রাজ্য সম্পাদক সেলিমের হাত ধরে হাসি মুখে হাঁটলেন অধীর।
৭ মে মুর্শিদাবাদে ভোট গ্রহণ। অধীরের কেন্দ্র বহরমপুরে ভোট ১৩ মে। তিনি আরও কয়েকদিন পরে মনোনয়ন জমা দেবেন বলে সূত্রের খবর। সেখানে থাকার কথা সেলিমেরও। তিনি কী সেদিন হাত ছাপ উত্তরীয় গলায় ঝোলাবেন? এখন সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…