সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক! বালুরঘাটে চ্যালেঞ্জ মমতার

খবর লাইভ : বাংলায় একের পর এক প্রকল্পের টাকা বন্ধ করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার রাজ্যে বিজেপি নেত্রীর হুমকি, জিতলে ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এই নিয়ে বৃহস্পতিবার, দলীয় প্রার্থী বালুরঘাটের সভা থেকে মোদি সরকারকে বন্ধ সরকার বলে তীব্র কটাক্ষ করে চ্যালেঞ্জ ছোড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক!

এদিনের সভা থেকে ১০০দিনের টাকা থেকে শুরু করেন আবাস যোজনা- বাংলাকে বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, বিজেপি সরকার সবকিছুই বন্ধ করে দেয়। মোদি সরকারকে ‘বন্ধ সরকার’ বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ওরা মানুষের প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। তাই ওরা হল ‘বন্ধ সরকার’।“

নরেন্দ্র মোদিকে  ‘ভোটপাখি’ বলে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় এক বাংলা ব্যান্ডের গানে তালে বলেন, “তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই…বছর বছর নাই!“ তৃণমূল সুপ্রিমোর কথায়, “সারা বছর দেখা নাই, এলেন আরেক ভোটপাখি।“ তীব্র আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির এত বড় সাহস বলে কি না ৩ মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ। যা চালু আছে সব বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘুদের ঐক্যশ্রী বন্ধ। ৩ কোটি ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিই। সেল্ফ হেল্প গ্রুপের টাকা আমরা দিই। একশো দিনের টাকা ৩ বছর ধরে বন্ধ, তাহলে মোদির ভোটও বন্ধ।” চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, “সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেখাক!”

তৃণমূল সুপ্রিমো বলেন, “ওরা বলছে, জনতাকে উল্টো ঝুলিয়ে সিধে করে দেবে। আসলে জনতা তোমাদের সরকারটাই উল্টে দেবে। নরেন্দ্র মোদির এত বড় সাহস, বলছে বেছে বেছে সবাইকে জেলে ভরবে! বেছে বেছে জনতা তোমাকে ভোট দেবে না।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago