খবর লাইভ : মাওবাদী দমনে বড়সড় সাফল্য। ছত্তিশগড়ের কাঙ্কেরে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৯ জন মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তা রক্ষীরা। নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও, যাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে সাতটি একে-৪৭ রাইফেল। সংঘর্ষে আহত হয়েছেন তিন জওয়ান। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ চলছে। মাও নেতা শঙ্কর রাওকে খতম করতে পারাকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন নিরাপত্তা আধিকারিকরা। তার বিরুদ্ধে খুন, অপহরণ-সহ একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে সিএএ ব্যাখ্যা মোদির গলায়, গরম উপেক্ষা করে ভোট দেওয়ার আর্জি
আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ছত্তিশগড়ের কাঙ্কেরে ভোটগ্রহণ। ওই ভোটগ্রহণ ভেস্তে দিতে মাওবাদীরা সক্রিয় হয়েছে বলে গোপন সূত্রে খবর পৌঁছয় নিরাপত্তা বাহিনীর কাছে। এদিন দুপুর নাগাদ জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। কয়েক ঘন্টার লড়াইয়ে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও-সহ ২৯ মাওবাদী ক্যাডারকে খতম করতে সক্ষম হন নিরাপত্তা রক্ষীরা। দুপক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…