ব্যর্থ নারিনের শতরান, রাজস্থানের কাছে ২ উইকেটে হারলো কেকেআর

খবর লাইভ : ব্যর্থ গেল সুনীল নারিনের শতরান। এদিন ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। লিগ টেবিলের ফাস্ট বয় রাজস্থান রয়্যালের কাছে ২ উইকেটে হারলো শ্রেয়স আইয়রের দল। কেকেআরের হয়ে ব্যাট হাতে শতরান সুনীল নারিনের। ১০৯ রান করেন তিনি। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন জস বাটলার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান করে কলকাতা। কেকেআরের হয়ে ১০৯ রান করেন সুনীল নারিন। তবে এদিন ব্যাট হাতে ব্যর্থ সল্ট। ১০ রান করেন তিনি। ৩০ রান করেন রঘুবংশী। অধিনায়ক শ্রেয়স আইয়র করেন ১১ রান। ২০ রানে অপরাজিত রিঙ্কু সিং। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন আভেশ খান এবং কুলদীপ সেন। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চ্যাহাল।

আরও পড়ুনঃ রায়গঞ্জে সিএএ ব্যাখ্যা মোদির গলায়, গরম উপেক্ষা করে ভোট দেওয়ার আর্জি

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে জস বাটলার। ১০৭ রান করেন তিনি। তবে ব্যাট হাতে রাজস্থানের হয়ে ব্যর্থ ওপেনার যশ্বসী জসওয়াল। ১৯ রান করেন তিনি। ব্যর্থ অধিনায়ক সঞ্জুও। ১২ রন করেন তিনি। ব্যর্থ রিয়ান পরাগও। ৩৪ রান করেন তিনি। লড়াই করেন জস বাটলার। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। একটি উইকেট নেন বৈভব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago