খবর লাইভ : দমদমে অগ্নিকাণ্ড। সূত্রের খবর হনুমান মন্দির সংলগ্ন ঝুপড়ি এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। স্থানীয়রাও আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কালো ধোয়ায় চারপাশ ছেয়ে গেছে। আগুনের উৎস খুঁজে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কীভাবে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। হতাহতের খবর এখনও মেলেনি।
অন্য দিকে, ইতিমধ্যেই একাধিক বস্তি আগুনে পুড়ে গিয়েছে। আগুনের তীব্রতা এতটাই যে, দ্রুত আগুন ছড়াতে শুরু করেছে আশপাশের এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশও। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয়েরাও আগুন নেভাতে সাহায্য করছেন। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের মতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। এখনও পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঘটনাস্থলে রয়েছেন দমদমের সিপিএম প্রার্থী সুজন মুখোপাধ্যায়ও। তিনি বলেন, ‘‘কী ভাবে আগুন লাগল, তা অবশ্যই তদন্ত করে দেখতে হবে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনাই প্রথম কাজ। সকলকে বলব, হাতে হাত লাগিয়ে আগুন নেভানোর কাজ করতে। মানুষের সুরক্ষাই এখন সবচেয়ে চিন্তার বিষয়।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…