নির্বাচনী বন্ড নিয়ে রিল-মিমে প্রচারে সিপিএম

খবর লাইভ : লোকসভা ভোটের মুখে নির্বাচনী বন্ড নিয়ে সরগরম রাজ্য থেকে জাতীয় রাজনীতি। আর এই বন্ডে সারা দেশে সব থেকে বেশি অনুদান পেয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি।

দুর্নীতির প্রশ্নে এ বার নির্বাচনী বন্ডকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় প্রচারে ঝাঁঝ বাড়াতে চাইছে সিপিএম। যা নিয়ে রিল, মিম তৈরি করছেন সিপিএমের সোশ্যাল মিডিয়া ইউনিট।

আরও পড়ুনঃ বাংলা বছরের শেষ দিনে বাড়বে গরম, পয়লাতেও আর্দ্রতা জনিত অস্বস্তির পূর্বাভাস!

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অতীতে লোকসভা নির্বাচনের প্রচারে বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বিষয়গুলিই বামেদের প্রচারে ঘুরে ফিরে আসত। এ বার সেই জায়গা অনেকটাই দখল করেছে নির্বাচনী বন্ড ও শাসকের দুর্নীতি।

এক্ষেত্রে সিপিএমের বড় সুবিধা, দেশের অনেক দল বন্ড নিলেও সেই পথে হাঁটেনি বামেরা। বরং, নির্বাচনী বন্ডের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তারা। তাদের দায়ের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড থেকে কোন দল কত অনুদান পেয়েছে সেই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সিপিএমের মামলার ভিত্তিতেই এই বন্ডের দুর্নীতি সামনে এসেছে বোঝাতে চাইছেন দলের নানা স্তরের নেতা-কর্মীরা।

কোন সংস্থা বিজেপিকে বন্ডে কত অনুদান দিয়ে, বিনিময়ে কী সুবিধা পেয়েছে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন সিপিএমের নেতা-কর্মীরা। সম্প্রতি কয়েকশো ওষুধের দাম বেড়েছে। এর পরেই কোন ওষুধ প্রস্তুতকারক সংস্থা নির্বাচনী বন্ডে বিজেপিকে কত পরিমাণ টাকা দিয়েছে তার বিশদ তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে শুরু করেছে সিপিএম। এক কথায়, নির্বাচনী বন্ডে দেওয়া টাকাই ঘুরপথে দাম বাড়িয়ে আমজনতার কাছ থেকে ওই সংস্থাগুলি তুলে নিতে চাইছে— এই প্রচারও জোরদার করতে চাইছে বামেরা। এ ছাড়া কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিকেও নানা সংস্থার বিরুদ্ধে কাজে লাগিয়ে চাপ দিয়ে নির্বাচনী বন্ডের টাকা আদায় করেছে বিজেপি, এই প্রচারও করছে বামেরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, অন্য দলগুলির থেকে বামেরা যে পৃথক।নির্বাচনের আবহে সেটা আরও বেশি মাত্রায় জনসমক্ষে আনতেই এই কৌশল নিয়েছে তারা।

CPIM – campign – electroral – bond – correption – bjp

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago