খবর লাইভ : আগামিকাল ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। আর এই ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন কে এল রাহুলরা। এদিন এমনটাই জানানো হয় লখনৌ-এর পক্ষ থেকে। গত বছরও ইডেনের ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নেমেছিল লখনৌ। এবারও তাই করতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দল ।
এদিন লখনৌর পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে রাহুল- ক্রুনাল-নবীন উল হককে দেখা যাচ্ছে সবুজ-মেরুন জার্সি পড়া। আর ক্যাপশণে লেখা, ‘বড় খেলার জন্য নতুন রং’। পাশে সবুজ-মেরুন রঙের ভালোবাসার ইমোজি। তার সঙ্গে বাংলায় লেখা, ‘কাল দেখা হবে’।
আরও পড়ুনঃ জমি হাতানোয় শাহজাহানের সঙ্গী ছিলেন ভাই আলমগীর, আদালতে দাবি ইডির
চলতি আইপিএল-এ শুরুটা ভালোই করেছে কেকেআর। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাইটরা। লখনউয়ের পয়েন্টও ৬। তবে তাঁরা একটি ম্যাচ বেশি খেলেছে। নাইটদের মেন্টর গৌতম গম্ভীর গত বছর লখনউ দলের দায়িত্বে ছিলেন। এবার তিনি কলকাতায়। তাই লড়াই যে জমবে তা বেশ টের পাচ্ছে ক্রিকেট মহল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…