খবর লাইভ : নিয়োগ মামলা থেকে রেশন বন্টন মামলা, একই অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। এবার আদালতে ইডি-র বিরুদ্ধে সেই একই জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনলেন শেখ শাহজাহান। এমনকি মিথ্যা বয়ান দেওয়ানোর অভিযোগও জানান তিনি। ব্যাঙ্কশাল আদালতে শাহজাহানের আইনজীবী সেই চিঠি পেশ করে পড়ে শোনান শনিবার।
শনিবার কলকাতা হাইকোর্টে শাহজাহানের আইনজীবী জাকির হোসেন একটি চিঠি তুলে ধরে শাহজাহানের দাবি পেশ করেন। ইডি হেফাজতে ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চাপ দিয়ে মিথ্যা বয়ান লেখানো হয় বলে দাবি করেছেন শাহজাহান। এর সঙ্গে আরও বিস্ফোরক অভিযোগ তোলেন শাহজাহান। তাঁর দাবি ইডি-র চাপে বয়ান না দিলে তাঁর ভাই, আত্মীয়দের মাদক মামলায় যুক্ত করার ভয় দেখানো হয়। সেই সঙ্গে বয়ান প্রত্যাহারেরও আবেদন জানানো হয়।
আরও পড়ুনঃ জমি হাতানোয় শাহজাহানের সঙ্গী ছিলেন ভাই আলমগীর, আদালতে দাবি ইডির
শাহজাহানের আইনজীবীর পাল্টা ইডি-র আইনজীবী দাবি করেন চিঠিটি যেন গ্রাহ্য না করা হয়। এই চিঠি গ্রাহ্য হলে শাহজাহানের আগের যাবতীয় বয়ান বাতিল হওয়ার সম্ভাবনা। এই চিঠি নিয়ে পরবর্তী শুনানি ইডি-র স্পেশাল কোর্টে ১৫ এপ্রিল হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…