খবর লাইভ : রাজ্য পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের মাস্টারমাইন্ড সহ দুজনকে কাঁথি থেকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। কাঁথিতে তারা আত্মগোপন করেছিলেন বলে এনআইএ এর কাছে খবর আসে। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। ভুয়ো পরিচয় নিয়ে দিঘায় ধৃতরা আত্মগোপন করেছিলেন। ধৃত দুজনের মাথার দাম ১০ লক্ষ টাকা রাখা হয়েছিল।
মার্চের পয়লা তারিখে রামেশ্বরম ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণ। তাতে ১০ জন আহত হন। গত ৩ মার্চ ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজ়াম্মিল। ২৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে খুঁজতে কর্নাটকের ১২টি , তামিলনাড়ুর ৫ টিএবং উত্তরপ্রদেশের ১টি জায়গায় তল্লাশি চালান এনআইএর আধিকারিকেরা। এরপর কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা মুজ়াম্মিলের সঙ্গে শাজ়িব এবং আব্দুল এই ঘটনার সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তাঁদের গোপন আস্তানার খবর পেয়ে সেখানে হানা দেয় NIA। আর তাতেই মিলেছে সাফল্য। গ্রেফতার করা হয় মুসাভির শাজ়িব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…